বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উপশাখা উদ্বোধন

সোহেল পারভেজ, কেশবপুর : প্রতিটি পরিবারের স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা নিয়ে যশোরের কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উপশাখা উদ্বোধন করা হয়েছে। চুকনগর বাজার সংলগ্ন ব্রীজ উপজেলার সন্যাসগাছা বাজারস্ত মমতা বস্ত্রালয় এন্ড শপিং কমপ্লেক্স এর উত্তর পার্শে আসাদ মার্কেটের দ্বিতিয় তলায় গত সোমবার (১৮ নভেম্বর) দুপুরে একটি আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পিএলসি-এর ১৭৭তম উপশাখা উদ্বোধন করা হয়। কেশবপুর শাখার অধীনে ওই উপশাখা বর্তমান চলবে।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের খুলনা প্রধান আঞ্চলিক জোন এসভিপি আশিক রাজি এর সভাপতিত্বে এবং সন্ন্যাসগাছা উপশাখার ইনচার্জ এনামুল কবীর-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জেনারেল সার্ভিসেস ডিভিশন মোঃ আবদুস সালাম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, ডিভিশন কন্ট্রোল ব্রাঞ্চেস অব হেড ও এসভিপি মোঃ শফিকুল ইসলাম। স্থানীয় অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তৃতা করেন, সন্যাসগাছা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মমতা বস্ত্রালয় এন্ড শপিং কমপ্লেক্স এর স্বত্বাধিকারী সমাজসেবক মহাদেব কুমার পাল, ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব, গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি জি,এম.আব্দুস সালাম সবুজ, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদুর হাসান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার সরদার, আসাদ মার্কেটের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার আসাদুজ্জামান, সন্ন্যাসগাছা বাজারের ব্যবসায়ী আশরাফ গাজী, ভক্ত প্রসাদ দে, আলমগীন হোসেন প্রমূখ। এসময় গৌরীঘোনা ইউনিয়নসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জেনারেল সার্ভিসেস ডিভিশন মোঃ আবদুস সালাম ফিতা কেটে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সন্ন্যাসগাছা বাজারস্ত উপশাখা উদ্বোধন করেন। দোয়া পরিচালনা করেন,আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মো: আব্দুল্লাহ আল মামুন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান