সাতক্ষীরায় এনজিও ফাউন্ডেশন দিবসে র্যালি ও আলোচনা সভা


‘দেশ কল্যাণ, দারিদ্র বিমোচন, কর্মপরায়ণ, উদ্ভাবন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর মানস ও মনন’ -এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০১৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ডিসেম্বর) সকাল ৯ টায় বিভিন্ন এনজিও সংগঠনের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদ দক্ষিণ শেষ জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস।
এসময় এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন অনুদানসহ কার্যক্রমের উপর প্রেজেন্টেশন উপাস্থাপন করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর।
এসময় উপস্থিত ছিলেন ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, শিশু সংস্থা নিরবাহু প্রচারক শ্যামল কুমার, ইডা সংস্থা নির্বাহী পরিচালক আআক্তার হোসেন, আলোর দিশা নির্বাহী পরিচালক আব্দুল লতিফ, এন জেড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ মনজুর হোসেন, জোড়দিয়া সততা সংস্থার নির্বাহী পরিচালক শেখ হেদায়েতুল ইসলাম, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম,সুশিলনের সুপারভাইজার সোহাগ হোসেন,নবজীবন প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনসহ জিও এনজিও কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিও এনজিও সবাই আমরা সরকারের অংশীদার সকলে একসাথে মিলেমিশে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানো হয়।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন


