শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এনজিও ফাউন্ডেশন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

‘দেশ কল্যাণ, দারিদ্র বিমোচন, কর্মপরায়ণ, উদ্ভাবন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর মানস ও মনন’ -এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০১৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) সকাল ৯ টায় বিভিন্ন এনজিও সংগঠনের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদ দক্ষিণ শেষ জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস।

এসময় এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন অনুদানসহ কার্যক্রমের উপর প্রেজেন্টেশন উপাস্থাপন করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর।

এসময় উপস্থিত ছিলেন ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, শিশু সংস্থা নিরবাহু প্রচারক শ্যামল কুমার, ইডা সংস্থা নির্বাহী পরিচালক আআক্তার হোসেন, আলোর দিশা নির্বাহী পরিচালক আব্দুল লতিফ, এন জেড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ মনজুর হোসেন, জোড়দিয়া সততা সংস্থার নির্বাহী পরিচালক শেখ হেদায়েতুল ইসলাম, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম,সুশিলনের সুপারভাইজার সোহাগ হোসেন,নবজীবন প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনসহ জিও এনজিও কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিও এনজিও সবাই আমরা সরকারের অংশীদার সকলে একসাথে মিলেমিশে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন