শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ক্রীড়া সংগঠক হজরত আলীর মৃত্যুতে শোক

যশোরের কেশবপুরে একজন ক্রীড়া সংগঠক ও সমাজ সেবকের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের ক্রীড়া প্রেমী যুব সমাজের আনন্দ বিনোদনের একমাত্র আশা ভরসার মানুষ হজরত আলী জোয়ারদ্দার গত মঙ্গলবার রাত ৯ ঘটিকায় মৃত্যু বরণ করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৩) বছর। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। বুধবার সকাল সাড়ে ১১ ঘটিকায় স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি ১ স্ত্রী ২ দুই কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক হজরত আলী এলাকাবাসীর বিপদ আপদ মুছিবতে সবসময় সবার পাশে থাকতেন এমনকি মনবতার কল্যাণে বস্তা নিয়ে এলাকার মানুষের বাড়ি বাড়ি চাউল টাকা আদায় করে মনুষকে চিকিৎসা করেছেন। তাছাড়াও এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সবসময় খেলাধুলা ধর্মীয় সভা দেওয়ার প্রথম উদ্যোক্তা ছিলেন।

ক্রীড়া সংগঠক চুয়াডাঙ্গা গ্রামের কৃতি সন্তান ঢাকা জয় টেক্স এর পরিচালক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম ও ছোট ভাই মনিরুজ্জামান টুটুল এবং চুয়াডাঙ্গা পুষ্প খেলাঘর আসরের সভাপতি সোহেল পারভেজ সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনে পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর