বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে গাড়ীর হর্ন আর মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ মানুষ শিক্ষার্থীদের লেখাপাড়ায় বিঘ্ন ঘটছে

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে যানবাহনের হাইড্রোলিক হর্ন আর প্রচারযন্ত্রের উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। যানবাহনে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ হলেও যত্রতত্র তার ব্যবহার চলছে। সেই সঙ্গে মাইক ব্যবহারেও মানা হচ্ছে না কোনো নিয়ম।

স্থানীয় বাসিন্দারা জানান- রাজগঞ্জে প্রতি হাটের দিন বিকালে গরুর মাংস, পোল্ট্রির মাংস, মাছসহ বিভিন্ন পণ্যের প্রচার সংক্রান্ত উচ্চ শব্দে মাইকে প্রচার করা শুরু হয় এবং তা চলে রাত ৮ টা, ১০টা পর্যন্ত। নিয়ম অনুযায়ী অফিস, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় যখন-তখন উচ্চ শব্দে মাইক ও গাড়ীর হাইড্রোলিক হর্ন ব্যবহার করা যায় না। কিন্তু এ নিয়ম কোনো ভাবেই মানা হচ্ছে না রাজগঞ্জে। ফলে অতিমাত্রায় শব্দদূষণ হচ্ছে। রাজগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা চলমান। রাজগঞ্জ বাজারসহ পাশ^বর্তী এলাকার শিক্ষার্থীরা গাড়ীর হর্ন আর প্রচার মাইকের উচ্চ শব্দে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। বিঘ্ন ঘটছে লেখাপড়ার।

বিশেষজ্ঞদের মতে- উচ্চ শব্দের কারণে মানুষের সাধারণত কানের ও হার্ডের ক্ষতি হওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উচ্চ মাত্রার শব্দে বধিরতা, ফুসফুসের ক্ষতি ও মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয় এবং শিশুদের বুদ্ধির বিকাশ বাধাগ্রস্ত হওয়াসহ বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। রাজগঞ্জ এলাকার অধিরচন্দ্র নামের একজন শিক্ষক বলেন- শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। উচ্চ মাত্রার শব্দ সব বয়সের মানুষের জন্য ক্ষতিকর।

এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সচেতনতার বিকল্প নেই। রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী উজ্জ্বল মোল্লা বলেন- অবশ্যই উচ্চ শব্দের মাইক ও গাড়ীর হর্ন ব্যবহারে নিয়ন্ত্রণ করা এবং তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া দরকার। বিষয়টির দিকে বিশেষ নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন রাজগঞ্জের সতেচন নাগরিক সমাজ।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি