সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাজীরহাটে যুবদলের কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় যুবদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় হেলাতলা ইউনিয়নের কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের সকল স্তরের নেতাকর্মীকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে জনমত সংগঠিত করার জন্য নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করা হয় সমাবেশে।

যুবদল নেতা শেখ শফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, হেলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান খান চৌধুরী, সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা সাবেক মেম্বার নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক বিএম আফজাল হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, সাবেক ছাত্রদল নেতা আশরাফুজ্জামান বাবু প্রমুখ।

কর্মী সমাবেশে হেলাতলা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন যুবদল নেতা তবিবর রহমান ও মুনসুর আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত