মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর ২য় বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক: বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল দশটায় কলারোয়া সরকারি প্রাইমারী স্কুলের অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা চাকুরীজীবি কো – অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ত্ব করেন কলারোয়া উপজেলা সংগঠনের সভাপতি তহমিনা পারভীন লিলি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো – অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ ব) এর গ অঞ্চল খুলনার ডিরেক্টর এবং ডুমুরিয়া মহিলা কলেজে অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাশ, সাতক্ষীরা জেলা ম্যানেজার মোঃ মামুনুর রহমান মিয়া,কলারোয়া উপজেলা সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশিদ বার্ষিক রিপোর্ট পেশ করেন, ও এছাড়া ২০২৩,২৪ অর্থবছরের সম্পূরক বাজেট, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন সাতক্ষীরা জেলা ম্যানেজার মোঃ মামুনুর রহমান মিয়া এবং সদস্যদের উন্মুক্ত আলোচনা করে অনুমোদীত হয়।

কালব্ এর “গ”- অঞ্চল খুলনা ডিরেক্টর শেখ শহিদুল ইসলাম সদস্য সংখ্যা বৃদ্ধির আহবান জানান। এবং সকল সদস্যদের মধ্যে শেয়ারের লভ্যংশ বন্ঠনের অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মাওলানা মোঃ শাহজান আলী, গীতা পাঠ করেন শিক্ষক উত্তম কুমার পাল।

আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চাকুরীজীবি কো – অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সহ সভাপতি উত্তম কুমার পাল, কোষাধ্যক্ষ রামাকান্ত সরকার, সদস্য শেখ হুমায়ন রেজা উপজেলা ম্যানেজার দেবপ্রসাদ রায়, অফিস সহায়ক মোঃ জাকির হোসেন সহ সাধারণ সদস্য সহকারী অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, মিজানুর রহমান, মোঃ সাদিকুল ইসলাম, শিক্ষক আমজাদ হোসেন, হোসনেয়ারা পারভীন।

মৃত্তিকা দাস, আবু সাইদ, মহিউদ্দিন সাদিক, খলিলুর রহমান সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সদস্যদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়। কালব “গ” অঞ্চল খুলনার ডিরেক্টর শেখ শহিদুল ইসলাম সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে সম্পাত্তি ঘোষণা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

‘কারিগরি প্রশিক্ষণ গ্রহন করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট