বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার খেশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে সাবেক সাংসদ

সেলিম হায়দার,তালা: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ রুহুল কুদ্দুস।

বুধবার (৫ মার্চ) বিকালে হরিহরনগর ফুটবল মাঠে খেশরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা শিক্ষক হাসিবুর রহমান ও মেহেদি হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মৃণাল কান্তি রায়, অধ্যক্ষ সফিকুল ইসলাম, বিএনপি নেতা মোশারাফ হোসেন, আব্দুল গফফার।

সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, এম মফিদুল হক লিটু প্রমুখ।

এসময় হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশে বিগত ৩টি নির্বাচনে জনগণ কোনো ভোট দেয়নি। তারা জোর করে পাতানো নির্বাচন করেছে। শেখ হাসিনা বলেছিলো, বঙ্গবন্ধুর মেয়ে পলায় না।

দেশের ১০ কোটি মানুষ চায়নি বলেই সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ৮ম জাতীয় সংসদ নির্বাচনে আমি ১ লক্ষ ৪৮ হাজার ভোট পেয়েছিলাম। যদিও সে নির্বাচনও ছিলো পাতানো। আমরা সকলকে সাথে নিয়ে একটি অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন করতে চাই।
এরআগে তিনি খেশরা ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাদের করব জেয়ারত করেন।

তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুব দলের আহবায় মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম সহ শত শত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল