শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নবাগত ওসি’র সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

কলারোয়ার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়ুরুল কবিরের সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়স্থ প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা দুপ্রক কমিটি নেতৃবৃন্দ তাদের বিভিন্ন কর্মকান্ডের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির দুর্নীতি বিরোধী কিছু কমর্কান্ডে কমিটির করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন ও সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দুর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন দুপ্রক কমিটির সহ.সভাপতি কাজী শামছুর রহমান, মিসেস লতিফা আক্তার, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, আজহারুল ইসলাম, জাহিদুর রহমান খাঁন চৌধুরী, উৎপল কুমার শাহা, এইচএম কামরুজ্জামান পলাশ, কলারোয়া থানার এসআই হামিদুল ইসলাম, কলারোয়া রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, বেত্রাবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষসহ সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

এর আগে নবাগত ওসি’কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ