শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তালায় সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় চন্দ্র শেখর সরকার (২২) নামের এক সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মাগুরা গ্রামের নিমাই সরকারের পুত্র।

শনিবার (৩১ অক্টোবর) ভোর রাতের দিকে বাড়ির পাশে এসডিএফ (সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) সমিতির ঘরের বারান্দার খুঁটির সাথে গলায় গামছা পেচানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল জানান, ‘চন্দ্র শেখর সরকার বাংলাদেশ সেনাবাহিনীতে কক্সবাজার এলাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। শনিবার ভোর রাতের কোন এক সময় বাড়ি পাশে এসডিএফ সমিতির বারান্দায় গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। তবে কী কারণে এমন ঘটনা ঘটালো সেটি পরিবারের সদস্যরা বলতে পারেনি।’

ওসি মো. মেহেদী রাসেল আরো জানান, ‘শনিবার সকালে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।’

মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ দেবনাথ জানান, ‘চন্দ্র শেখর সরকার এখনও বিয়ে করেননি। সম্প্রতি ছুটিতে বাড়ি আসার পর বিয়ে-সাদী নিয়ে পরিবারের সাথে তার কথাবার্তা চলছিল।’

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার