শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৃশ্যমান হলো পদ্মাসেতুর ৫২৫০ মিটার

শনিবার (৩১ অক্টোবর) মাঝনদীতে ৮ ও ৯ নম্বর পিলারের উপর ৩৫তম স্প্যান যোগ করার মধ্য দিয়ে দৃশ্যমান হলো ৫ হাজার ২৫০মিটার পদ্মা সেতু। সেতুর বাকি থাকলো আর ১ কিলোমিটারেরও কম। সব পিলার ও স্প্যান প্রস্তুত থাকায় এখন দ্রুততম সময়ের মধ্যে স্প্যান যোগ করা সম্ভব হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক।

ডিসেম্বরের মধ্যে ৬ দশমিক এক পাঁচ কিলোমিটারের পুরো সেতু দাঁড়ানোর আশা।

স্প্যান ওঠার দিনগুলোতে মোহাম্মদ জাকিরের মতো অনেকে পদ্মার পাড়ে ভিড় করেন, সকাল থেকে অপেক্ষা করেন। কারণ এ সেতুর পিছনে তার বসতবাড়ি গেছে, এ নদীতে তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাই পদ্মা সেতুটা তার কাছে অনেক কিছু।

যে স্প্যান ওঠা দেখতে তার আসা, মাওয়ার ইয়ার্ড থেকে শনিবার সকাল সাড়ে ৯ টায় সেটি নিয়ে রওয়ানা দেয় ভাসমান ক্রেন। নদীতে হঠাৎ পানির উচ্চতা কমে যাওয়ায় আগের দিন শুক্রবারে বসানোর পরিকল্পনা থাকলেও সম্ভব হয় নি। তবে যে পথ দিয়ে ক্রেনটি মাঝনদীতে নিয়ে যাওয়া হবে, সে পথে ড্রেজিং করে বালি সরিয়ে রাখায় দ্রুতগতিতেই এগিয়ে যায় গন্তব্যের দিকে।

ঘণ্টাখানেকের মধ্যে পিলারের কাছ নিয়ে যাওয়া গেলেও আবারও বাধ সাধে পিলারের গোড়ায় জমে থাকা পলি। আরও ৪ ঘণ্টা পর ক্রেনটি নোঙ্গর করা শেষে সামনের দিকে এগিয়ে এনে বসিয়ে দেয়া হয় ৮ ও ৯ নম্বর পিলারের উপর। সর্বনিম্ন ৬ দিনে আগের স্প্যানটি বসানোর পর এটিও বসলো একই সময়ে।

মাওয়া প্রান্তে এখন দৃশ্যমান প্রায় ১ কিলোমিটার সেতু। আর ৪ টি স্প্যান বসানো হলে মাওয়া প্রান্তের সাথে সংযোগ ঘটবে জাজিরা প্রান্তের।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী