শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিত্তবানদের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বিত্তবানদের নিজ এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই তার পাশের মানুষটির সহযোগিতায় এগিয়ে এলে দেশে দারিদ্র্য থাকবে না।

শনিবার (৩১ অক্টোবর) মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহহীন মানুষকে ঘর উপহার দেওয়ার কর্মসূচির উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গৃহহীন ১৬০ পরিবারকে ঘর হস্তান্তর করেন সরকারের ৮০ জন সচিব।

খড়ের গাদা, দুটো গবাদি পশু কিংবা ছোট্ট উঠোনে সবজি মাচা। যার পাশেই মাথা গোঁজার ঠাই। সরকারের প্রতিশ্রুতি কোন মানুষ গৃহহীন থাকবে না। হিসেব মতে, ১৯৯৭ থেকে চলতি বছর পর্যন্ত ৩ লাখেরও বেশি ভূমিহীন, গৃহহীন সুবিধা পেয়েছে আশ্রয়ণ প্রকল্পে। চলছে গরীব মানুষকে স্বচ্ছল জীবনে ফিরিয়ে আনার এ প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ।

মুজিববর্ষ উপলক্ষ্যে এবার ঘরহারাদের ঘর উপহার দেওয়ার কর্মসূচি নিলেন সরকারের সচিবরা। নিজস্ব অর্থায়নে ৮০ জন সচিবের নিজ নিজ এলাকায় ভূমিহীনদের জন্য নির্মাণ করে দিলেন ১৬০টি বাড়ি। এর চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, এভাবে সবাই এগিয়ে এলে দেশে দারিদ্র থাকবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা নিজ নিজ স্কুলে পড়াশুনা করেছেন, সে স্কুলগুলোর উন্নয়নে কাজ করেন। অথবা যে গ্রামে বড় হয়েছে; সে গ্রামে যেকোন একজন মানুষকে সহযোগিতা করেন। এতে দেশে দারিদ্র থাকবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ৭৫ পরবর্তী সরকারের সমালোচনা করেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার সরকারের নিরলস অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে আবারও দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী