বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তামিমকে দেখতে হাসপাতালে ক্রীড়া উপদেষ্টা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তামিম ইকবালকে দেখতে গিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার পরপরই এভারকেয়ার হাসপাতালে ছুটে যান ক্রীড়া উপদেষ্টা।

এর আগে, সাভারের কেপিজে হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তামিম ইকবালকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে হাসপাতালে দেখতে যান ক্রীড়া উপদেষ্টা। একই সময়ে সেখানে হাজির হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

তামিমকে দেখে বের হওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা। তামিমের সবশেষ অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আশা করি উনি দ্রুত রিকভার করবেন। মেন্টালি যে শক্তি দেখলাম, তারপর উনার পরিবারের সঙ্গে কথা হয়েছে। সবাই এখন স্বস্তিতে আছেন এবং ডাক্তাররা নিয়মিত দেখছেন। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

এদিকে বিপিএলে তামিমের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানও রাতে তামিমকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তামিমকে দেশের বাইরে নেওয়ার জন্য ভিসার কাজ শুরু হতে যাচ্ছে। সেটা হবে ব্যাংককে, সঙ্গে মিজান নিজেও যাবেন বলে নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী