বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হাবিব এমপির ভাগ্নে যুবদল নেতা পলাশের স্ত্রী বিয়োগ

কামরুল হাসান : তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ভাগ্নে কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বেত্রবতী হাইস্কুলের আহবায়ক কে,এম আশরাফুজ্জামান পলাশ এর সহধর্মিণী প্রভাষক মৌসুমী পারভীন (৪৩) মঙ্গলবার (২৫ মার্চ)সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্বামী, ১পুত্র, ১ কন্যা শিশুসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকায় চিকিৎসা সেবা নিয়ে সম্প্রতি তিনি কলারোয়ার বাসায় আসেন। বাসায় এসে বেশি অসুস্থতা বোধ করলে তাকে প্রথমে সাতক্ষীরার সিবি হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে মঙ্গলবার দুপুরের দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ তে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এদিকে, বুধবার ২৬ মার্চ বেলা ১১টায় বামনখালি হাইস্কুল মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। জানাজা শেষে গোছমারা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা