শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবীতে কেশবপুরে নিসচা’র সংবাদ সম্মেলন

পথ যেন হয় শান্তি, মৃত্যুর নয়। এই দাবীতে আনিত সড়ক পরিবহন আইন ২০১৮ আগামী ১ জানুয়ারী ২০২১ সালের মধ্যে বস্তবায়নের দাবীতে রোববার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) যশোরের কেশবপুর উপজেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার সভাপতি হারুন-অর-রশিদ বুল বুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার সদস্য সচিব সাগর পারভেজ বলেন, পথ যেন হয় শান্তি, মৃত্যুর নয় এই স্লোগানে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জন আজ থেকে প্রায় ২৭ বছর আগে ১৯৯৩ সালের ২২ অক্টোবর। সড়ক দুর্ঘটনায় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মীনি জাহানারা কাঞ্চনের মৃত্যুর ফলে এই আন্দোলনের শুরু হয়। সেই থেকে সড়ককে নিরপদ করতে ও দিবসটিকে রাষ্ট্রীয় ভাবে পালনের দাবি জানিয়ে আসছেন। ধীরে ধীরে দাবিটি দেশের আপমোর জনগণের দাবিতে পরিণত হয়। অবশেষে ২০১৭ সালে সরকার জনগণের দবির প্রতি সম্মান জানিয়ে দিবসটিকে জাতীয় স্বীকৃতি দিয়েছেন। সেই থেকে সরকারি ভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। আরো একটি দাবী ছিলো সময়োপযোগি সড়ক আইন, সেটিও পুরন হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষনার পরও ২০১৯ সালের ১ নভেম্বর প্রয়োগের দিন থেকে আইনটি হোচট খেল। বাধা হয়ে দাড়ালো পরিবহন সেক্টরের একটি অশুভ শক্তি। কোন চাপের কাছে নতিস্বীকার না করে সরকার ২০১৮ সালে আইনটি জাতীয় সংসদে পাস করেন। এবং ১৫ মাস পর ২০১৯ সালে ১ নভেম্বরে কার্যকর করা শুরু হয়। আর পরিবহন সেক্টর পরিবহন বন্ধ করে দেয়। এসব বাধার মুখে যদি আইনটি বাস্তবায়িত না হয় তাহলে আমরা দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ দারিদ্রমুক্ত ও এডিজি বাস্তবায়নের যে স্বপś দেখছি তা পুরন হবেনা। সড়কে সেই মৃত্যুর মিছিল অসহায় পরিবারের কানśা চলতেই থাকবে। হেরে যাবে ১৮ কোটি জনতা। এই আইনটি শুধু ভারী যানবহন চালকদের জন্য নয়। (বিআরটিএ’র তথ্যমতে সেপ্টেম্বরর ২০২০) যেমন বাস, ট্রাক, কার্গো ভ্যান, কাভার্ডভ্যান,ট্যাĽর,ও বিশেষ ভারী বাহনের সংখ্যা ৩,১৯,১৪৭। অথচ সর্বমোট যানবহনের সংখ্যা ৪৫,৬৪,২৮৪। যার মধ্যে অ্যাম্বুলেন্স ৬,৮৯০, অটোরিক্সা ৩,১২,৭৭৮, টেম্পু ২০,৮৫৫, বাস ৫২,৯২৬, কার্গোভ্যান ৯,৭০৩, কাভার্ডভ্যান ৩৫,৫৬৫, ডেলিভারী ভ্যান ৩১,৬৭৭, হিউম্যান হুইলার ১৯,০৬২, জীপ ভারী/হালকা ৬৭,৬৬১, মাইক্রো ১০৬৬০৮, মিনিবাস ২৯৬২৭, মোটর সাইকেল ৩০৬৭৩০৩, পিকআপ ১৩৪২৩৮, প্রাইভেট ৩৭৩৯৬৬, স্পেশাল ১২৩১৭, ট্যাĽার ৬০৪২, ট্যাক্সি ক্যাব ৪৫৩৭৯, টাক্টর ৪৭৩৫৬, ট্রাক ১৫৬২৩৮ ও অন্যান্য ২৯০৯৩। আমি সকল চালকদের সচেতন হতে বলি। যদি সকলে আইন মেনে চলে তাহলে সড়কে দুর্ঘটনা কমে যাবে। যতদিন দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক প্রতিষ্ঠা না হবে ততদিন আমারা সড়কে আছি থাকবো। তাই আগামী ২ মাসের মধ্যে অর্থাৎ আগামী ১ জানুয়ারী ২০২১ সাল থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের দাবি করছি।

সংবাদ সম্মেলনের সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, লিটন হোসেন, এম এ মান্নান, সুদীপ কুমার কুন্ডু, মাহবুর রহমান, আব্দুস সেলিম, শাহিন সাগর, সোহাইব হোসেন, শরিফুল ইসলাম, নাসির উদ্দিন, অপু দেবনাথ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি