বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পরিবহণ কাউন্টার গুলিতে সেনাবাহিনীর আকস্মিক অভিযান

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: পবিত্র ঈদুল ফিতরের পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সাতক্ষীরার বিভিন্ন পরিবহন কাউন্টারে সেনাবাহিনীর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট এর মাধ্যমে অভিযান চালানো হয়েছে।

বুধবার (২ এপ্রিল) দুপুরে জেলায় অবস্থিত বিভিন্ন পরিবহন কাউন্টারে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয়ে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে।

উক্ত অভিযানে কালো বাজারে টিকিট বিক্রির অভিযোগে সদরের মুনজিতপুর এলাকার হাবিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ কামরুল ইসলামকে তিন দিনের কারাদণ্ড এবং আর এম পরিবহণ কাউন্টারের ইনচার্জ সৌরভকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার বিশ্বাস ও বিআরটিএ’র মেকানিকাল অ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, জেএম শাখার বেঞ্চ সহকারী অহিদুজ্জামান সহ সঙ্গীয় সেনাবাহিনী ও পুলিশ ফোর্স।

মোবাইল কোর্টের অভিযানের বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখতে হবে।

এর অংশ বিশেষ বিভিন্ন পরিবহন কাউন্টারে বুধবার দুপুরে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া আমরা পবিত্র ঈদ-উল-ফিতরের দুইদিন আগে থেকে যাত্রীদের সুবিধার্থে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখছি।

এ ছাড়াও যাত্রীসেবা নিশ্চিত করতে আমাদের এ মোবাইল কোর্টের অভিযান নিয়মিত চালমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের