বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লিডার্স-এর বার্ষিক শিক্ষণ বিনিময় সভা অনুষ্ঠিত

বেসরকারী উন্নন সংস্থা লিডার্স কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী বার্ষিক শিক্ষণ বিনিময় সভা’২০২৫ লিডার্স আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬-২৮এপ্রিল ২০২৫ ইং রোজ শনিবার-সোমবার আয়োজিত সমাবেশে সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংস্থার নির্বাহী পরিচালক জনাব-মোহন কুমার মন্ডল-এর শুভেচছা বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। নির্বাহী পরিচালক তার উদ্বোধনী বক্তব্যে বলেন, “লিডার্স উপক‚লীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং ঝুঁকিপূর্ন জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন যাবত কাজ করছে। প্রকল্পগুলোর মধ্যদিয়ে জনগন কতটুকু উপকৃত হচ্ছে বা আরও কি ধরনের কাজ করা প্রয়োজন আছে এবং জলবায়ু ঝঁকি মোকাবেলায় ভবিষ্যতে কোন ধরনের কর্মকৌশল গ্রহন করা প্রয়োজন রয়েছে তা খুঁজে বের করা এবং পদক্ষেপ গ্রহন করা আমাদের দায়িত্ব।” নির্বাহী পরিচালকের বক্তব্য শেষে কর্মসূচি ব্যবস্থাপক এ,বি,এম,জাকারিয়া চলমান প্রকল্পগুলোর বিগত বছরের কার্যক্রম, লক্ষ্য, অর্জন, সফলতা, প্রতিবন্ধকতা, উত্তণের উপায়, সিমাবদ্ধতা, প্রকল্প তৈরী, পরিবীক্ষন,মূল্যায়ণ, এবং পরবর্তী বছরের জন্য করনীয় বিষয় নিয়ে বিষদ আলোচনা
করেন। শিক্ষণ বিনিময় সভার সমাপনী দিনে চলমান প্রকল্পগুলো কিভাবে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে ও অভিযোজন প্রক্রিয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে জীবন- জীবিকা নির্বাহ করতে পারে এ বিষয়ে কমিউনিটির জনগনকে কিভাবে সহায়তা করা হচ্ছে তার আলোকে একটি স্বচিত্র প্রাণবন্ত গ্যালারী-শো উপস্থাপনার আয়োজন কর হয়, ফলে সমাবেশে আগত সকল অতিথীবৃন্দ সংস্থার কার্যক্রম সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করে। সংস্থার নির্বাহী পরিষদের সহ সভাপতি লিপিকা রায় বলেন, “লিডার্স আমার প্রানের সংস্থা। জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় এলাকার জনগনকে সাথে নিয়ে তাদের ভাগ্য উন্নয়নে লিডার্স দীর্ঘ দিন যাবত কাজ করে যাচ্ছে এবং ্ধসঢ়;আপনারাও এই যাত্রার অংশিদার। আপনাদের মাধ্যমে সংস্থার অগ্রযাত্রা দিন দিন বৃদ্ধি পাক এটাই আমার প্রত্যাশা”। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী ও সাধারন পরিষদের সম্মানিত পরিষদবর্গ-সুনির্মল চন্দ্র মন্ডল,-বিধুশ্রবা মন্ডল, রনজিত কুমার বর্মন, জনাব-তাহমিনা পারভীন, সুজাতা মিস্ত্রী,-আব্দুলাহ আল বাকি প্রমুখ।
বিশেষ অতিথি স্বপন ফলিয়া, এ্যডভোকেসি অফিসার হিসেবে আরও উপস্থিত ছিলেন, মোঃ সিরাজুল ইসলাম, চেয়ারম্যান
(ভারপ্রাপ্ত), ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, মোঃ আব্দুর রউফ প্যানেল চেয়ারম্যান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, এবং মোঃ বেল্লাল হোসেন, সভাপতি, সুন্দরবন প্রেস ক্লাব। অতিথিগন তাদের বক্তব্যের মধ্যদিয়ে জলবায়ু ঝুকি মোকাবেলায় সংস্থার কার্যক্রমের প্রসংশা করেন এবং লিডার্সকে ভবিষ্যতে একটি আর্ন্তজাতিক মানের সংস্থা হিসেবে স্বপ্ন দেখান। সমাপনী দিনে সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দের অংশগ্রহণে খেলা-ধুলা, মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অনুষ্ঠান শেষে পুরস্কার বিতণর করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার