বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবে বাসুদেব ঘোষের সংবাদ সম্মেলন

কলারোয়া প্রতিনিধি কলারোয়ায় সংবাদ সম্মেলনে বাড়িতে অনধিকার প্রবেশ করে নির্মাণাধীন ঘরের সেন্টারিং ক্ষতিগ্রস্ত করে প্রতিপক্ষের বিরুদ্ধে ৪লক্ষ টাকা ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে।

সোমবার (৫ মে) বিকেলে কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার বামনখালি গ্রামের মৃত পশুপতি ঘোষের পুত্র বাসুদেব ঘোষ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, একই গ্রামের মৃত অবনি ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ, মৃত মিল্লাল কান্তি ঘোষের পুত্র

মনিষ ঘোষ এবং মৃত উপেন্দ্রনাথ ঘোষের পুত্র শিব বাবু ঘোষ এলাকার হিংস্র, সন্ত্রাসী, ভূমিলোভী ও কথিত খারাপ প্রকৃতির লোক। প্রতিবেশী ওই ব্যক্তিরা আমার সাথে খুটি নাটি বিষয় এবং জমি জমার বিষয় নিয়ে বিরোধসহ শত্রুতা করে আসছে। আমাকে সহ আমার পরিবারের সদস্যদের মারপিট ও ক্ষয়ক্ষতি করবে মর্মে সর্বত্র প্রচার করে বেড়ায়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত ইং ০৩/০৫/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টার সময় আমার বসত বাড়িতে আমার নির্মানাধীন বাড়ির ছাদের ঢালাই কাজ চলাকালে বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে লাঠিশোটা নিয়ে আমার বাড়ির মধ্যে অনধিকার প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং আমার নির্মানধীন বাড়ির ছাদের ঢালাইয়ের কাজ চলাকালীন সময়ে ছাদের সেন্টারিং এর বাঁশ খুঁটিসহ তক্তা ভাংচুর করে, ফলে আমার সদ্য ঢালাইকৃত ছাদ হেলে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে অনুমান ৪লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। আমি বাধা প্রদান করিতে গেলে বিবাদীগণ আমাকে বেধড়ক মারপিট করিয়া প্রকাশ্যে খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। যার একাধিক স্বাক্ষী প্রমাণ রয়েছে।”

বিষয়টি নিয়ে কলারোয়া থানায় অভিযোগ এবং জিডি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি জানান। যার জিডি নং ২৩৪, তারিখ ০৫/০৫/২০২৫ইং। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়