বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় আন্তঃকলেজ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর কলেজ

জাতীয় আন্তঃকলেজ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর ইউনাইটেড আইডিয়াল কলেজ।তারা সিলেটের তাজপুর ডিগ্রি কলেজকে ৩-১ গোলে পরাজিত করে এই গৌরব অর্জন করে।
বুধবার (৭ মে)বিকাল ৪টায় রাজধানীর ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া রতনপুর মথুরেশপুর ইউনাইটেড আইডিয়াল কলেজ এবং সিলেটের তাজপুর ডিগ্রি কলেজের মধ্যকার ফাইনাল খেলা।
বিকালে রোমাঞ্চকর ফাইনালে প্রথমার্ধের ২৭ মিনিটের মাথায় সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া রতনপুর মথুরেশপুর ইউনাইটেড আইডিয়াল কলেজের আল আমিনের একমাত্র গোলে ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে।সিলেটের তাজপুর ডিগ্রি কলেজ খেয় হারিয়ে উল্টো খেলার ৫৬ ও ৫৯ মিনিটের মাথায় আবারও রতনপুর মথুরেশপুর ইউনাইটেড আইডিয়াল কলেজের আনিসুর রহমান জোড়া গোলে ৩-০ তে এগিয়ে যায়।ফাইনালে নির্ধারিত ৭০ মিনিটের শেষ মুহূর্তে সিলেটের তাজপুর ডিগ্রি কলেজের লেবু মিয়ার নিয়মরক্ষার গোলে ৩-১ হয়।ফলে সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া রতনপুর মথুরেশপুর ইউনাইটেড আইডিয়াল কলেজ ৩-১ গোলে জয়ী হয়ে প্রথমবারের মতো জাতীয় আন্তঃকলেজ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জাতীয় আন্তঃকলেজ ফুটবলে বাংলাদেশ ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মাহবুবুল হক।
জাতীয় আন্তঃকলেজ ফুটবল খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া রতনপুর মথুরেশপুর ইউনাইটেড আইডিয়াল কলেজের আনিসুর রহমান এবং এছাড়া ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন সিলেটের তাজপুর ডিগ্রি কলেজের লেবু মিয়া।
কলেজটির এই অসাধারণ অর্জনে সাতক্ষীরা জেলাবাসী গর্বিত। কলেজের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও শিক্ষকদের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বিজয় প্রমাণ করেছে, মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের সক্ষমতা রাখে, যথাযথ সুযোগ ও অনুপ্রেরণার মাধ্যমে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী