বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গয়ড়ায় অনুমোদনবিহীন স-মিলে টাস্কর্ফোসের অভিযান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া মোড় এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধভাবে স-মিলে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবির প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- সোমবার (২৬ মে ২০২৫) দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক, বিএ-৬৩৮০ লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় অধীনস্থ কলারোয়া উপজেলার গয়ড়া কলেজ মোড় নামক স্থানে বনবিভাগের অনুমোদনহীন স-মিলে বিজিবি, বন বিভাগের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতিত স-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ/ কাঠ চেরাই করছে; এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত ইয়াসমিন (এসি ল্যান্ড, কলারোয়া উপজেলা), বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা, কলারোয়া এর সাথে ০৩ জন এবং ০৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক অবৈধভাবে স্থাপনকৃত ৩টি প্রতিষ্ঠান ‘করাত কল লাইসেন্স বিধিমালা-২০১২ এর ১২ ধারা’ মোতাবেক স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাত কলগুলো অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৫ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারী করা হয়।
এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ০৩টি প্রতিষ্ঠানকে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে সর্বমোট ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে আনুমানিক ৪৭,০০,০০০/- (সাতচল্লিশ লক্ষ) টাকা মূল্যের প্রায় ৭,৮০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ মজুদ পাওয়া যায় যা টাস্কফোর্স দল কর্তৃক জব্দ করা হয়।
বর্ণিত টাস্কফোর্স অভিযানে জব্দকৃত বিভিন্ন প্রকার গোল কাঠ বাবদ ৪৭,০০,০০০/- (সাতচল্লিশ লক্ষ) টাকা এবং জরিমানা বাবদ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, সর্বমোট সিজার মূল্য (৪৭,০০,০০০ + ৩০,০০০) = ৪৭,৩০,০০০/- (সাতচল্লিশ লক্ষ ত্রিশ হাজার) টাকা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান