বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ও কলারোয়ায় ১৫ লক্ষ টাকার ভারতীয় ঔষধ ও শাড়ী জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় বিজিবি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।

মঙ্গলবার (২৭ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া বিওপি এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল ৫ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা ও ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল ৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। যার সর্বমোট সিজার মূল্য ১৪ লক্ষ ৬০ হাজার টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়