বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আর্থিক সাক্ষরতা কর্মসূচি উপলক্ষে রূপালী ব্যাংক মণিরামপুর শাখায় মতবিনিময় সভা

হেলাল উদ্দিন, মনিরামপুর : আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “আর্থিক সাক্ষরতা কর্মসূচি–২০২৫” উপলক্ষে যশোরের মণিরামপুরে রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন ২০২৫, রোববার সকালে রূপালী ব্যাংকের মণিরামপুর শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রোকনুজ্জামান, মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, রূপালী ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, খুলনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাহাদ আলী, উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার, রূপালী ব্যাংক পিএলসি, জোনাল অফিস, যশোর।

সভাপতিত্ব করেন জনাব মোঃ আবু তুহিন, সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান, রূপালী ব্যাংক পিএলসি, মণিরামপুর শাখা।

সভায় বক্তারা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষের মাঝে ব্যাংকিং সেবা, ডিজিটাল লেনদেন, সঞ্চয়, বিনিয়োগ ও অর্থ ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা ও সমন্বয়ে দায়িত্ব পালন করেন রূপালী ব্যাংক মণিরামপুর শাখার কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক