বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: তালা উপজেলার পাঁচরোখী এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় এক কৃষিজমি মালিকের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে একটি আবেদন জমা পড়েছে। পাঁচরোখী গ্রামের বাসিন্দা রাফিজা সুলতানা গত ১৭ জুলাই, ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, পাঁচরোখী মৌজার বানকোড়া বিলে তাদের একটি কৃষিজমি রয়েছে। এই জমির পাশেই প্রতিবেশী মো: হাবিবুর রহমান বিশ্বাস প্রভাব খাটিয়ে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু অবৈধভাবে উত্তোলন করেন। রাফিজা সুলতানার দাবি, এই অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে তাদের কৃষিজমি এবং পার্শ্ববর্তী পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি অবিলম্বে এই অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সুত্রে জানা যায়, ইউএনও কর্তৃক এনজিও কর্মী হাবিবুর রহমানের অবৈধভাবে নতুন বাড়ির ভিত ভরাটের কাজ বন্ধ রাখার জন্য স্থানীয় ভূমি অফিসের নায়েব কাজী মনিরুজ্জামান ঘটনাস্থলে পাঠালে হাবিবুর রহমান ও তার লোকজন নায়েবের সাথে অসৌজন্যমূলক আচারণ করেন এবং কিছু সময় তাকে অবরুদ্ধ করে রাখে। পরে এসিল্যান্ড ও ইউএনওর হস্তক্ষেপে তাকে মুক্ত করা হয় এবং হাবিবুর রহমান ও লোকজন ভ‚মি কর্মকর্তার কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ইউএনও তাদের বালু উত্তোলনের মেশিন ও সরঞ্জাম সরানোর নির্দেশ দিলেও তারা এখনও পর্যন্ত না সরিয়ে পুনরায় বালু উত্তোলনের পায়তারা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রæতই এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের