বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নানা বিষয়ের প্রস্তুতিমূলক সভা

কামরুল হাসান।। কলারোয়ায় শিক্ষায় গুণগত মানোন্নয়ন, শ্রেণি কার্যক্রম, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া, এসএসসি/সমমান পরীক্ষা ‘২৫ এর ফলাফল পর্যালোচনাসহ নানা বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।
সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে কলারোয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল-মাদ্রাসার প্রধান ও ক্রীড়া শিক্ষকদের সমন্বয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, অধ্যক্ষ মুজিবর রহমান, প্রাধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নিগার সুলতানা চম্পা, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, মাদরাসা সুপার মাওলানা ওসমান গনি, মাদরাসা সুপার আ.সাত্তার, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, মাদরাসা সুপার মুজিবর রহমান, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক বাবর, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক আ.আলিম, প্রধান শিক্ষক আ.সালাম, প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, মাদরাসা সুপার নুরুল ইসলাম, মাদরাসা সুপার আবু মোনায়েম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)সিরাজুল ইসলাম, সুপার(ভারপ্রাপ্ত)মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আকতার হোসেন, সহকারী প্রধান শিক্ষক শফিউদ্দিন, ক্রীড়া শিক্ষক জামিলা খানম, মাহফুজা খানম, আ.মান্নান, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, তজিবুর রহমান, সিরাজুল ইসলাম, স্বপন চৌধুরী, আ.গফুর, সেলিম হোসেন, মুকুল হোসেন, মুন্তাজুল ইসলাম প্রমুখ। প্রস্তুতিমূলক সভায় প্রতিষ্ঠান প্রধানসহ উপস্থিত শিক্ষকমন্ডলীরা শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকারি নির্দেশনা মেনে আন্তরিকতার সাথে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর দৃঢ় অঙ্গীকার করেন। সভায় আগামী ১সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য প্রাক-নির্বাচনী পরীক্ষা স্ব স্ব বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত প্রশ্নপত্রে অভিন্ন রুটিনে নেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে গ্রীষ্মকালীন ৫২তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা নির্দিষ্ট ভেন্যুতে নির্ধারিত সময়ে অনুষ্ঠানের জন্য বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক