বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

আইপিএলের বিজয় অনুষ্ঠানে পদপিষ্টের জের। বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হলো নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ। সূচি অনুযায়ী, বিশ্বকাপে ভারতের পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

শুক্রবার আইসিসি জানিয়েছে বেঙ্গালুরু থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা। চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর। সেই ম্যাচ একই দিনে হবে গুয়াহাটিতে। বাকি ম্যাচগুলো হবে নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

উল্লেখ্য, বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল একটি সেমিফাইনাল এবং ফাইনালও (পাকিস্তান না উঠলে)। সেই ম্যাচগুলোর ভেন্যুও থাকবে নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম।

গত জুনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল বিজয় উৎসবে পদপিষ্টকাণ্ডের জেরেই এই সিদ্ধান্ত। কর্নাটক পুলিশ ম্যাচ আয়োজনের অনুমতি এবং নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় ছাড়পত্র দেয়নি কর্নাটক ক্রিকেট সংস্থাকে। ফলে বেঙ্গালুরু থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না।

৩০ সেপ্টেম্বরের ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ছাড়াও ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত, ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল এবং ২ নভেম্বর ফাইনাল (পাকিস্তান না উঠলে) হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কর্নাটক পুলিশের কঠোর অবস্থানের ফলে আগামী আইপিএলে বিরাট কোহলিদের হোম ম্যাচও অনিশ্চিত এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

প্রথমবার আইপিএল জয়ের পর বিজয় উৎসবের আয়োজন করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ। আইপিএল ফাইনালের পরের দিনই তাড়াহুড়ো করে অনুষ্ঠান আয়োজন করার ফলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা যায়নি। প্রত্যাশা থেকে অনেক বেশি মানুষ চলে আসেন। গেট খুললে বহু মানুষ একসঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করেন। ওই সময় ভিড়ের চাপে অনেকে পড়ে যান। সেই ঘটনায় ১১ জনের মৃত্যু হয় এবং ৭১ জন আহত হন।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ