বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নানা আয়োজনে ঘটা করে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

শ্যামনগরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে ঘটা করে পালন করলো, উপজেলা বিএনপি,শ্যামনগর পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

বুধবার সকালে উপজেলা বিএনপির কার্য্যালয়ে কেক কেটে আর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্য্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ১১ টার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে নকিপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগা মাঠে জড়ো হয়।পরে একটি শান্তি পুর্ন মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেসি কমপ্লেক্স মার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়।

এ সময় সকল প্রোগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এদিকে সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি অধ্যাপক আবু সাইদ,চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম, সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু,বিএনপিনেতা আজিজুর রহমান আজিবর,গাজী শাহ আলম,মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরজাহান পারভীন ঝর্ণা, মোঃ আইয়ুব আলী,শহিদুজ্জামান শহিদ,মোঃ মফিজুর রহমান,মাহবুব খোকন,আঃ মতিন,খাঁন আঃ সবুর। যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ নাজমুল হক,যুগ্ম-আহবায়ক হাফিজ আল আসাদ কল্লোল,সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ জুলফিকার সিদ্দিক, সাবেক কৃষক দলের সদস্য সচিব মোঃ ইয়াসিন আরাফাত, মৎস্যজীবি দলের সভাপতি মোঃ হাবিব হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম-আহবয়ক মোঃ গোলাম মোস্তফা, সদস্য সচিব,মোঃ আল মামুন,শ্যামনগর সরকারি মহসিন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত,সদস্য সচিব মোঃ মাসূদ পারভেজ এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তৃরা বলেন,আমাদের দলকে আরো সু সংগঠিত করে আগামী নির্বাচনের সকল প্রকার প্রস্ততি নিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের