বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াত ক্ষমতায় গেলে ওয়ান টু-তে সব সমাধান হয়ে যাবে- গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে ওয়ান টু-তে সব সমস্যার সমাধান হয়ে যাবে।

শনিবার (১১ অক্টোবর) সকালে খুলনার পাইকগাছা কলেজ মাঠের প্রশাসনিক ভবনে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। এ সময় তিনি আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের বুথে দাঁড়িপাল্লা প্রতীক দেখামাত্র বলবেন ‘বিসমিল্লাহ দাঁড়িপাল্লা’, সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’, আর ভোটকক্ষ থেকে বের হয়ে বলবেন ‘মাশাআল্লাহ দাঁড়িপাল্লা।’

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো ভোট হবে না।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা-সংলগ্ন আসনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা আমিনুল ইসলাম, আবুজার আল গিফারী, অ্যাডভোকেট শাহ আলম, মুন্সী মঈনুল ইসলাম, অমরেশ চন্দ্র মণ্ডল, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও মাওলানা শফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী