বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির জন্মই হয়েছিল সংস্কারের মধ্য দিয়ে এবং এরপর থেকে দল সংস্কার চেয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত উপজেলা ও রুহিয়া থানা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচনকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে। বিএনপি এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণ তাদের নিজস্ব প্রতিনিধি ও সরকার গঠন করতে চায়।

তিনি আশা প্রকাশ করেন, ভোটের মাধ্যমে যে নতুন সংসদ গঠিত হবে, সেই সংসদই দেশের অর্থনৈতিক অবস্থা সচল করে সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।

মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, দুর্ভাগ্যক্রমে চব্বিশের আন্দোলন-সংগ্রামে যারা লড়াই করেছে, তাদের মধ্যে অনেকেই এখন ভিন্ন মত প্রকাশ করছে।

সভায় বিএনপির জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ