বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর):নিখোঁজের চারদিন পর যশোরের শার্শায় আব্দুল্লাহ (২৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ডিবি ও পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কাজিরবেড় এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে স্টিলের বাস্ক থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত ১০ অক্টোবর থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন।

নিহত আব্দুল্লাহ শার্শার গাতিপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে। সে পেশায় ব্যাটারিচালিত ভ্যান চালক ছিল।

নিহত আব্দুল্লাহর বাবা ইউনুস আলী জানান, ১০ অক্টোবর বেলা ১১টার দিকে তার ছেলে আব্দুল্লাহ জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধান না পেয়ে ১১ অক্টোবর শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

ইউনুস আলী বলেন, মঙ্গলবার ভোরে জানতে পারি আমার ছেলেকে পাওয়া গেছে। পরে তিনি সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ইউনুস।

এদিকে, লাশ উদ্ধারের খবরে কাজীরবেড় এলাকায় উৎসুক জনতার ভীড় জমে। অন্যদিকে, শোকের ছায়া নেমে এসেছে আব্দুল্লাহর গ্রামে।

শার্শা থানার ওসি আব্দুল আলীম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলমবিস্তারিত পড়ুন

  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • উলাশী খাল পুনঃখননের পথে যশোরে প্রধানমন্ত্রীর সফর, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে শার্শা
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা