কলারোয়ায় নব-নির্বাচিত এমপি ইজ্জত উল্লাহকে গণসংবর্ধনা


কলারোয়ায় নবনির্বাচিত এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন, মহান আল্লাহতালা এ বিজয়ে আমাদেরকে আরো মানুষের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তালা-কলারোয়ার জনগণ হামলা-মামলাসহ সকল ভয়ভীতি ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে দাড়িপাল্লায় ভোট দিয়ে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনের আগে আমি একটি দলের প্রার্থী হিসেবে নির্বাচন করেছি কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি শুধু একটি দলের নয়, দলমত নির্বিশেষে সকলের এমপি। কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মাওলানা আম্মাদ আলী, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু ও মাস্টার শওকত আলী প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

