মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ট্র্যাজেডির ২৬তম বর্ষপূর্তিতে নিহতের স্মরণ

কলারোয়া কলেজ ট্র্যাজেডির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে নিহতের স্মরণে স্মরণসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কলারোয়া এমআর সুপার মার্কেটে দোসরা মার্চ স্মৃতি সংসদ আয়োজিত এ স্মরণ সভায় উদযাপন কমিটির আহবায়ক আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দোসরা মার্চ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি তাওফিকুর রহমান সঞ্জু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, প্রতিষ্ঠাতা সদস্য বদরুজ্জামান বিলাস, মোহাম্মদ কবিরুল ইসলাম, জাকির হোসেন কলারোয়া সরকারি কলেজ ছাত্র নেতা কাইফুর রহমান সৈকত, মোস্তফা তাহসিন অংকুর, শেখ রাব্বি হাসান, রাহুল হোসেন, সাইফুল ইসলাম মুকুল প্রমুখ।

স্মরণসভা পরিচালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব শরিফুজ্জামান বাবলু।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সাজেদুল করিম তপু।

এর আগে সকাল ৭টায় প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয় কালো পতাকা উত্তোলন করা হয়, সকাল ৯টায় কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, ২০০২ সালের ২ মার্চ এসএসসি পরীক্ষার প্রথমদিনে কলারোয়া সরকারি কলেজ উপকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় হুড়োহুড়ির এক পর্যায়ে পদপিষ্ট হয়ে মারা যান পরীক্ষার্থী লিপিসহ ৪ জন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি