শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃদ্ধকে মারপিটের দৃশ্য ইন্টারনেটে! জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

খুলনা জেলার কয়রায় তুচ্ছ ঘটনায় এক বৃদ্ধকে হাত পা বেধে পিটিয়ে ক্যামেরায় ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এক এনজিও কর্মী।

সোমবার সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়নে এক সংবাদ সম্মেলনে এবিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন খুলনার কয়রা উপজেলার ১নং কয়রা (নলপাড়া) গ্রামের পীতম্বর মুন্ডার ছেলে এনজিও কর্মী শিবপদ মুন্ডা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মৃত রাধাপদ মুন্ডার ছেলে সুবোল মুন্ডা এবং রবীন্দ্রনাথ মুন্ডার ছেলে তাপস মুন্ডা গত ৫ নভেম্বর আমার বৃদ্ধ পিতাকে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে এনে রশি দিয়ে হাত-পা বেধে বেদম মারপিট করে। হাত-পা বেধে মারপিট করা অবস্থা মোবাইলে ভিডিও ধারন করে ও ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। খবর পেয়ে ৬ নভেম্বর সকালে আমার দেড় মাসের অন্তঃসত্বা স্ত্রী শীলা রাণী তার বাবা’র বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে। ওইদিন বেলা ১২টার দিকে কোন প্রকার কথা কাটাকাটি ছাড়াই উল্লেখিত তাপস মুন্ডা আমার স্ত্রী গায়ের ওড়না কেড়ে নিয়ে তার চুল ধরে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ফোলা জখম করে। এসময় আমার অন্তঃসত্বা স্ত্রীর পেটে ও বুকে লাথি মারে। এতে আমার স্ত্রী শীলা রাণীর প্রচুর রক্তক্ষরণ হয়ে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এঘটনায় কোন পদক্ষেপ গ্রহণ করলে আমাদেরকে পুনরায় মারপিট ও খুন জখমের হুমকি দিচ্ছে তাপস ও সুবোল মুন্ডা।

শিবপদ মুন্ডা আরো বলেন, আমার পিতাকে হাত-পা বেধে মারপিটের ঘটনা জানাজানি হওয়ার পর তাপস ও সুবোল মুন্ডা ইন্টারনেট থেকে ভিডিওটি সরিয়ে নেয়। কিন্তু মারপিটের দৃশ্যের ছবি এখনো রয়ে গেছে। একজন বৃদ্ধকে এভাবে হাত ও পা বেধে মারপিট করার পর তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে গুরুতর অপরাধ করলেও বহাল তবিয়তে রয়েছে তাপস মুন্ডা ও সুবোল মুন্ডা গংরা।

তিনি উল্লেখিত তাপস মুন্ডা ও সুবোল মুন্ডাকে গ্রেপ্তারপূর্বক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস