সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে পণ্য বিক্রি : বিসমিল্লাহ ফুডকে জরিমানা

সাতক্ষীরার তালতলা এলাকায় অবস্থিত ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং উৎপাদনের আগেই আগাম তারিখ ব্যবহার করার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৯ জুন) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে বেকারিটির বিভিন্ন অনিয়ম উঠে আসে। অভিযানে দেখা যায়, বেকারিতে তৈরি কেক-বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্যের গায়ে প্রকৃত উৎপাদন তারিখের পরিবর্তে আগাম তারিখ ব্যবহার করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, ২৯ জুন উৎপাদিত পণ্যে ৩০ জুনের আগাম উৎপাদন তারিখ ব্যবহার করা হয়। এছাড়া বেকারির উৎপাদন এলাকায় অতিরিক্ত মাছির উপস্থিতি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং ইঁদুরে খাওয়া কেক-বিস্কুট পাওয়া যায়। এ ধরনের অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মাদ তালেবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বেকারির পরিবেশ পরিদর্শন করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, খাদ্যদ্রব্যে আগাম তারিখ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মান নিয়ন্ত্রণে গাফিলতি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। প্রথমবারের অপরাধ বিবেচনায় সীমিত জরিমানা করা হয়েছে এবং দ্রুত উৎপাদন পরিবেশ উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির