বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে পণ্য বিক্রি : বিসমিল্লাহ ফুডকে জরিমানা

সাতক্ষীরার তালতলা এলাকায় অবস্থিত ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং উৎপাদনের আগেই আগাম তারিখ ব্যবহার করার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৯ জুন) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে বেকারিটির বিভিন্ন অনিয়ম উঠে আসে। অভিযানে দেখা যায়, বেকারিতে তৈরি কেক-বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্যের গায়ে প্রকৃত উৎপাদন তারিখের পরিবর্তে আগাম তারিখ ব্যবহার করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, ২৯ জুন উৎপাদিত পণ্যে ৩০ জুনের আগাম উৎপাদন তারিখ ব্যবহার করা হয়। এছাড়া বেকারির উৎপাদন এলাকায় অতিরিক্ত মাছির উপস্থিতি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং ইঁদুরে খাওয়া কেক-বিস্কুট পাওয়া যায়। এ ধরনের অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মাদ তালেবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বেকারির পরিবেশ পরিদর্শন করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, খাদ্যদ্রব্যে আগাম তারিখ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মান নিয়ন্ত্রণে গাফিলতি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। প্রথমবারের অপরাধ বিবেচনায় সীমিত জরিমানা করা হয়েছে এবং দ্রুত উৎপাদন পরিবেশ উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল