কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত


কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও আমগাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, পৌর আমীর সহকারী অধ্যাপক ইউনুছ আলি বাবু, উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, কলারোয়া ইউসিসিএ লিমিটেডের সভাপতি সাইফুল্লাহ আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেশ দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন,কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক এম আনিছুর রহমান, জাহিদুর রহমান, মোর্তজা হাসান, আছাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এসএমএ সোহেল।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
কলারোয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
কলারোয়া পৌরসভা এলাকার হাসপাতাল সড়কের নজরকাড়া ইউনিব্লক রাস্তা শেষ হতেই শুরু হয়েছেবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ICTবিস্তারিত পড়ুন


