শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ আওয়ামীলীগ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে-এমপি রবি

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরে ২টি কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ০৪টায় শিবপুর বাঁশতলা এলাকায় জোতিন্দ্র নাথ বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বাংলাদেশ আওয়ামীলীগ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে বলেই আওয়ামীলীগ জনগণের দল। গ্রাম হবে শহর। সেই লক্ষ্যে গ্রাম অঞ্চলে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তিনি আরো বলেন, সাতক্ষীরা সদরসহ জেলায় প্রায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। সাতক্ষীরা সদরে যে উন্নয়ন হয়েছে তা অতীতে হয়নি। করোনার সংক্রমণ রোধে সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করার আহবান জানান এমপি রবি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী প্রমুখ। মাহমুদপুর বাজার হতে শিবপুর ইউপি অফিস সড়ক ভায়া বাঁশতলা-হরিশপুর-সোনারডাঙ্গা সড়ক (মাহমুদপুর বাজার –আবাদেরহাট ভায়া জগনাথপুর সড়ক। খুলনা ডিভিশন অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি সাতক্ষীরার বাস্তবায়নে ৬.০৭৭ কিঃ মিটার দুটি কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঠিকাদার আসাদুজ্জামান সেলিম ও শেখ সিরাজুল হক প্রমুখ। এসময় দলীয়, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন