বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন

সাতক্ষীরা শহরের নীট হানী গ্রুপের মালিক ও মধু ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে গত ৮ নভেম্বর আনা সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী রিপা খাতুন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে বর্তমান স্বামী মো, সিরাজুল ইসলামকে সাথে নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। খুলনার পাইকগাছা উপজেলার হিতামপুর গ্রামের শেখ শুকুর আলীর কণ্যা রিপা খাতুন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ৮ নভেম্বর ২০২৬ ইং তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আমি আমার স্বামী সাতক্ষীরা শহরের নীট হানী গ্রুপের মালিক এবং মধু ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করে ছিলাম।

উক্ত সংবাদ সম্মেলনে আমি আমার স্বামীর বিরুদ্ধে যে সকল অভিযোগ আনছিলাম সেগুলো পরবর্তীতে আমরা আলোচনার মাধ্যমে সমঝোতা করে নিয়েছি। সে কারণে ঐ দিনের সংবাদ সম্মেলনের বক্তব্য এবং সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে যে সমস্ত সংবাদ প্রকাশিত হয়েছিল তা আমি প্রত্যাহার করছি।

রিপা খাতুন আরও বলেন, আমরা দুজন স্বামী-স্ত্রী এখন থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে পুনরায় সুন্দরভাবে ঘর সংসার করবো। কোনরূপ ঝামেলা বা অশান্তি করবো না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমার আহ্বানে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের এই সংবাদ সম্মেলনে হাজির হবার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক

সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সহ সভাপতি, বিশিষ্ট কণ্ঠশিল্পী শামিমা পারভীনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি (পাবলিক প্রসিকিউটর-পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন

  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত