রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী

দলিল নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ে নেওয়ার প্রস্তাব এলেও তা আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএস) বার্ষিক সাধারণ সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

আসাদুজ্জামান বলেন, ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি একটা রেজুলেশন পাস করেছে যে আপনাদের সাব-রেজিস্ট্রি ডিপার্টমেন্টটা ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ হবে। আমরা আইন মন্ত্রণালয় থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছি, আইনি কাঠামোর মধ্যে যেহেতু এই মন্ত্রণালয়ে আছে, এই মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।

কর আদায় ও বাজেটে নিবন্ধন অধিদপ্তরের ভূমিকার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, কর আদায় বা বাংলাদেশের প্রতি বছরের যে বাজেট, সেই বাজেটে অন্যতম ভূমিকা পালন করে। বলা হয় দ্বিতীয় বৃহৎ একক সেক্টর। সেই তুলনায় আমরা লক্ষ্য করি রেজিস্ট্রেশন বিভাগ সবচেয়ে অবহেলিত। এই জায়গার উত্তরণ প্রয়োজন।

৬১টি জেলা রেজিস্ট্রার কার্যালয় ও ৪৯৭টি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে সারাদেশে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হয়। সম্পত্তি হস্তান্তর, বিভিন্ন প্রকার দলিল নিবন্ধন, নিবন্ধিত দলিলের তথ্য সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের রাজস্ব ও করাদি আদায় নিবন্ধন অধিদপ্তরের কাজ।

এ সংস্থার কর্মীদের দাবি বাস্তবায়নে নিজের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, উত্তরণ সাধন করার জন্য যা যা করণীয়, আমার জায়গা থেকে কোনো রকম লিমিটেশন থাকবে বলে আমি বিশ্বাস করি না। আপনাদের যা দাবি দিয়েছেন, যৌক্তিক দাবিগুলো আমরা যৌক্তিক জায়গায় নেওয়ার জন্য যা যা করণীয়, সেটা আমরা করব।

রেজিস্ট্রি অফিস নিয়ে জনমানুষের অভিজ্ঞতা যে ভালো নয়, সে কথা মনে করিয়ে দিয়ে আসাদুজ্জামান বলেন, ঠিক একইভাবে এই ডিপার্টমেন্ট সম্পর্কেও মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা আছে। এটার থেকে বের হয়ে আসতে হলে আপনাদেরকেও একইভাবে ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, আপনাদের সীমাবদ্ধতা, আপনাদের দৈন্যতা, আপনাদের অযোগ্যতা, আপনাদের এই যে পাবলিক পারসেপশনের জায়গাটা কীভাবে গণমুখী করা যায়, সেটা কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে। আপনারা যদি দায়িত্ব না নেন, জনগণ যদি ভোগান্তির শিকার হয়, তাহলে আমি বলব—সেটা হবে আপনাদের জন্য একটি কলঙ্কিত অধ্যায়।

‘আট মাসেও কলেজের জমির নিবন্ধন হয়নি’

নিজের এলাকা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি ডিগ্রি কলেজের জমি বিনিময়ের দলিল নিবন্ধন নিয়ে ভোগান্তির উদাহরণ তুলে ধরে আসাদুজ্জামান বলেন, আমি যে উপজেলা থেকে এসেছি, ওই উপজেলার একটা ডিগ্রি কলেজ তার পার্শ্ববর্তী জমির একটা এওয়াজ (বদল বা বিনিময়) দলিল রেজিস্ট্রি করবে। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি দীর্ঘ আট মাস ঘুরতে হয়েছে আপনার সাব-রেজিস্ট্রার এবং জেলা রেজিস্ট্রারের কাছে।

বিষয়টি জানার পর প্রথমে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করতে বলেছিলেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, পরে যখন আমি জানতে চেয়েছি, কোন আইন বলে আপনি এটা করছেন না সেটা লিখিতভাবে জানান, দায়িত্ব নেওয়ার পরে।

তিনি বলেন, লিখিতভাবে কোনো আইন নিশ্চয়ই আপনার কাছে আছে; জনগণকে—এই আট মাস একটা শিক্ষাপ্রতিষ্ঠান তার একটা জমি ইন্টারচেঞ্জ করবে, এক্সচেঞ্জ ডিড করবে, সেখানে কোনো বাধা থাকলে সেটা বলেন। সেটা বলতে পারেননি। তাহলে আট মাস ওই যে মানুষকে ভোগান্তির শিকার করলেন, এর জবাব কে দেবেন?

এ ধরনের ঘটনা পুরো নিবন্ধন অধিদপ্তরকে প্রশ্নবিদ্ধ করে মন্তব্য করে তিনি বলেন, এটা তো একজন ব্যক্তির হয় তার ব্যর্থতা, হয় তার অযোগ্যতা, অথবা তার দুর্নীতি যেকোনো কারণেই হোক, এরকম একটি ঘটনা— ছোট্ট ঘটনা এটা গোটা রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টকে প্রশ্নবিদ্ধ করে।

হয়রানির অভিযোগে জিরো টলারেন্স

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আমরা চাই আপনাদের সেবায় জনগণ তার আস্থা রাখুক। হয়রানি থেকে মুক্ত হোক। হয়রানিমুক্ত একটি বিভাগ আমরা চাই।

এ জন্য কর্মকর্তাদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা এবং সিনিয়র সাব-রেজিস্ট্রার পদায়নের কথা জানিয়ে তিনি বলেন, “হয়রানিমুক্ত বিভাগ প্রতিষ্ঠা করতে যেয়ে আমরা হয়তো প্রণোদনা দেওয়ার জন্য বা ইনস্পায়ারেশনের জন্য ব্যবস্থা করব। সিনিয়র সাব-রেজিস্ট্রার চান, সেটাও দেব।

আইনমন্ত্রী বলেন, কিন্তু যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগে যে মানুষ হয়রানি হচ্ছে, আমার কাছে কোনো দরখাস্ত আসে বা কোনো তথ্য আসে, আমি সেখানে জিরো টলারেন্স দিতে পিছপা হবো না।

লটারির মাধ্যমে বদলি শুরু হওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে আমরা লটারির মাধ্যমে ট্রান্সফার শুরু করেছি। এটা হয়তো আরো এক্সপ্যান্ড করব পর্যায়ক্রমিকভাবে। আরো এক্সপ্যান্ড করব এবং সেখানে আমরা বিশ্বাস রাখি আস্তে আস্তে এই ডিপার্টমেন্টের উপর জন-আস্থা ফিরে আসবে।

অনুষ্ঠানে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, দলিল নিবন্ধনে জালিয়াতি রোধ ও রাজস্ব বাড়াতে ৬৩২ কোটি টাকার ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প অনুমোদিত হয়েছে।

৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, জেলা রেজিস্ট্রারদের সরকারি গাড়ি, প্রশিক্ষণ একাডেমি স্থাপন এবং নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান অ্যাসোসিয়েশনের মহাসচিব।

নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যালবিস্তারিত পড়ুন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগবিস্তারিত পড়ুন

পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলারবিস্তারিত পড়ুন

  • পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী
  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • হঠাৎ ঢাকায় পিটার হাস
  • শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
  • অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে, দেশকে জাহান্নামে পরিণত করেছে: আব্দুস সালাম
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী