বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় সিদ্দিক বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জামতলা চ্যাম্পিয়ন

যশোরের শার্শার বাগআঁচড়ায় সিদ্দিক হোসেন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জামতলা টিএস স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।

সোমবার বিকালে বামুনিয়া সোনাতনকাটি গার্লস স্কুল সংলগ্ন বলফিল্ড মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জামতলা টিএস স্পোটিং ক্লাব রাড়িপুকুর স্বাধীন বাংলা ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ডা. আহসান হাবিব রানা, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, যুগ্ন-সাধারণ সম্পাদক জামির হোসেন।

বাগআঁচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত মরহুম সিদ্দিক হোসেন বিশ্বাস স্মৃতি ১৬ দলীয় নকআউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তবিবর রহমান, সাধারন সম্পাদক আজিজুর রহমান, ইউপি সদস্য আশরাফ আলী আশু, ইউপি সদস্য মোঃ মুজাম গাজী, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, আলমগীর কবীর, খায়রুল আলম দুষ্টু, সেলিম হোসেন, আনসার আলী, আলিম হোসেন, মিন্টু গাজী, মাসুম, আকবার আলী, ছোট বাবু, বড় বাবু প্রমুখ।

চ্যাম্পিয়ন জামতলা টিএস স্পোর্টিং ক্লাবকে একটি ফ্রিজ ও রানার্স আপ রাড়িপুকুর স্বাধীন বাংলা ফুটবল একাদশকে একটি এলইডি টেলিভিশন দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন