বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এড. কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিতে আসাদুল এন্টারপ্রাইজ

কলারোয়ার বোয়ালিয়ায় ৮দলীয় নক আউট এড.কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে ৪-২ গোলে সুলতানপুরকে হারিয়ে আসাদুল এন্টারপ্রাইজ ফুটবল একাদশ বোয়ালিয়া জয়লাভ করেছে।

সোমবার (২৩নভেম্বর) বিকেলে স্থানীয় বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায় সরাসরি টাইব্রেকারে ৪-২ গোলে কলারোয়ার সুলতানপুর ফুটবল দলকে হারিয়ে স্বাগতিক বোয়ালিয়ার আসাদুল এন্টারপ্রাইজ ফুটবল একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাসুদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও আনোয়ার হোসেন।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

বোয়ালিয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত টুর্নামেন্টের এ খেলায় বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলোয়াড়দের ক্রীড়া নৈপূণ্যতা উপভোগ করেন কেঁড়াগাছি শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, সোনাবাড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, কেঁড়াগাছি ইউপি’র সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি ভূট্টোলাল গাইন, মেম্বর মহিদুল ইসলাম, মেম্বর আলহাজ্ব নজরুল ইসলাম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, ক্রীড়া সংগঠক তোতা মিয়া প্রমুখ।

আগামি বৃহস্পতিবার আশাশুনির বুধহাটা ও কলারোয়ার জালালাবাদ ফুটবল দল পরস্পর মোকাবেলা করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত