শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আধুনিক নড়াইল পৌরসভা গড়ার প্রত্যয় হুরজাহান বেগমের শোভাযাত্রা অনুষ্ঠিত

১৯ ডিসেম্বর বিকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শোভাযাত্রা শুরু হয়ে নড়াইল শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষি করে পুরাতন টার্মিনালের বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়।
পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, নড়াইল পৌর সভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল বিশ্বাস, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা পরিষদের সদস্য নাজনীন সুলতানা রোজী, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, যুবনেতা শাহনেওয়াজ তরু প্রমূখ।

এ শোভাযাত্রা, মিছিল ও সমাবেশে নড়াইল পৌর এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন। বক্তারা বলেন, নড়াইল পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসাবে গড়তে প্রয়াত মেয়র জাহাঙ্গির বিশ্বাস কাজ করতে করতে মারা গেছেন। আমরা চাই তার স্ত্রী হুরজাহান বেগম নড়াইল পৌরসভার মেয়র হোক এবং প্রয়াত মেয়র জাহাঙ্গির বিশ্বাসের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করুক।
তাই মাননীয় প্রধাননমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে নড়াইল পৌরবাসীর দাবী প্রয়াত মেয়র জাহাঙ্গির বিশ্বাসের স্ত্রী হুরজাহান বেগমকে নড়াইল পৌরসভায় দলীয় মনোনয়ন দেওয়ার।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা