বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মদনপুর আওয়ামী লীগ অফিস উদ্বোধন

কলারোয়া উপজেলার ৭ নং চন্দন পুর ইউনিয়নের মদন পুরে আওয়ামী লীগ অফিস উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে এই অফিস উদ্বোধন করা হয়।
ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে অফিস উদ্বোধন করেন প্রধান অতিথি কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অফিস উদ্বোধনের পরে স্থানীয় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমজেদ আলী, আব্দুল মাজেদ, আবুল হোসেন, আব্দুল গনি, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাসেল, সাবেক ইউপি সদস্য আব্দুল মোমেন মিঠু সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ।

মদনপুর আওয়ামী লীগ অফিস উদ্বোধনের পাশাপাশি উপজেলা চেয়ারম্যানের সংবর্ধনা, বিজয় দিবস ও মুজিব শতবর্ষ, নব বর্ষ উৎযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের ফুলদিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে কবিতা পাঠ, মানপত্র পাঠ ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. ডালিম হোসেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা