শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালন

কলারোয়ায় ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রাপ্তজনে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগীয় কর্মকর্তা মেহেদী আল মাসুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, সমাজসেবা দপ্তরের এফএস শেখ সাবের আলী, আলহাজ্ব আব্দুস সামাদ।

স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নূরে আলম নাহিদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনজিও প্রতিনিধি মেহেদী হাসান।

অনুষ্ঠানে ৩০ জনের মধ্যে সুদমুক্ত ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের সেবামূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ বহুমূখী ভাতা প্রদান অব্যাহত রেখে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে অবদান রাখছেন।’

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘১১২টি উপজেলায় শতভাগ বিধবা ও বয়স্ক ভাতা চালু করেছেন সরকার। তার মধ্যে কলারোয়া উপজেলার নাম তালিকাভুক্ত করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সরকারি নিয়ম নীতি মেনে কলারোয়াতে বয়স্ক ও বিধবা ভাতা প্রনয়ণ করা হবে স্বচ্ছতার সাথে। শতভাগ বলে যেন কোন প্রকার আর্থিক সংগতি আছে এমন কোন মানুষকে তালিকাভুক্ত করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

সভাপতির বক্তব্যে বিভাগীয় কর্মকর্তা মেহেদী আল মাসুদ বলেন, ‘বর্তমানে সরকার প্রতিটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করছে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল