বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় শিশু ছাত্র বলাৎকারের অভিযোগ শিক্ষক আটক

যশোরের ঝিকরগাছার পল্লীতে ৯ বছর বয়সী শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইয়াকুব আলী (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার কুমরী হাফিজিয়া মাদ্রাসায়।

আটক ইয়াকুব আলী শার্শা উপজেলার গোগা গ্রামের রবিউল ইসলামের ছেলে।

জানা যায়, ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী হাফিজিয়া মাদ্রাসার ঔ শিক্ষক গত ২ জানুয়ারি দুপুরে মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিশু ছাত্রকে নিজের থাকার ঘরে ডেকে নিয়ে বলাৎকার করে। পরে তাকে ভয় দেখিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে।

পরে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি মঙ্গলবার তার পরিবারকে জানায়। এসময় শিশুটির অভিভাবক মাদ্রাসা পরিচালনা পর্ষদকে অবহিত করলে মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী লম্পট শিক্ষককে আটক করে পুলিশে সোর্পদ করে।

কুমরী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মাদ্ররাসা পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর সহযোগীতায় ওই লম্পট শিক্ষককে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। এ বিষয়টি নিউজ না করার অনুরোধ করে বলেন, নিউজ হলে আমাদের মাদ্রাসার সুনাম নষ্ট সহ মাদ্রাসার অনুদান হয়তো বন্ধ হয়ে যেতে পারে।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা বলেন, অপরাধী শিক্ষকের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা