রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রতাপনগরের গড়ইমহল খালের ভাঙন

প্রতাপনগর, কুড়িকাহুনিয়ার গড়ইমহল খাল ভয়াবহ রূপ নিয়েছে। বিগত ২০মে ঘূর্ণিঝড় আম্পানে নদী ভাঙ্গনে তলিয়ে যায় পুরা প্রতাপনগর ইউনিয়ন। ঝড়ের ৭১ দিন অতিবাহিত হলেও মানুষের ভোগান্তি বিন্দুমাত্র কমেনি।

নদী ভাঙ্গন আটকাতে না পারায় দিন দিন ভাঙ্গন বেঁড়ে চলেছে। প্রতিদিন দুইবার জোয়ার ভাটার ¯্রােতে গড়ইমহল খালের রাস্তা ভাঙ্গন নেওয়ার কারনে শতশত পরিবার এখন ঘর বাড়ি ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে।

কিছু কিছু পরিবার ইতিমধ্যে তাদের শেষ সম্বল বসত ভিটা ছেড়ে দিয়েছে। খালের রাস্তা ভেঙ্গে ক্লোজার উঠে যাওয়ার কারণে গকুলনগর, নাকনা, সোনাতনকাঠি, শ্রীপুর, কুড়িকাহুনিয়াবাসীর নিত্য প্রয়োজনীয় কাজ মিটানোর যাতায়াত মাধ্যম এখন নৌকা। ভাঙ্গনের পাশে বিদ্যুতের পোলগুলি একের পর এক উপড়ে গিয়ে ঝুঁকিতে আছে এলাকাবাসী। পবিত্র ঈদুল আযহা’র আনন্দ যেনো হারিয়ে গিয়েছে বানভাসি মানুষের মাঝথেকে।

এখানকার এলাকাবাসী পানি উন্নয়নবোর্ডের কাছথেকে প্রয়োজনীয় বস্তা এবং বাশ পেলে তাৎক্ষণিকভাবে সেচ্ছাশ্রমে কাজ করতে প্রস্তুুত আছে বলে জানাগেছে। এলাকার সর্বস্তরের জনগণ অতিদ্রুত সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ আশা করেছেন।
সুত্র পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত