মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় ফেনসিডিল ও প্রাইভেটকারসহ ১ জন আটক

যশোরের শার্শার বাগআঁচড়া জামতলায় ৩৭৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার সহ ১ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে শার্শার জামতলা বাজারে পাকা রাস্তার ওপর থেকে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ চালক সবুজ হাসান (২৩) সহ একটি প্রাইভেট কার আটক করে।
পরে গাড়ির ভেতর থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক সবুজ হাসান যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া সোনাকুড় ময়রাপাড়া গ্রামের তবিবুর রহমানের ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে বালুন্ডা জামতলা সড়কের জামতলা বাজার বরাবর পাকা রাস্তার ওপর থেকে একটি প্রাইভেটকার ও তার চালককে আটক করা হয়। পরে গাড়ীর ভেতর থেকে কার্টুন ভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম