শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ১৫ আগস্ট পালন উপলক্ষে আ.লীগের বর্ধিত সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালনেল লক্ষে শার্শা উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদের এমপি শেখ আফিল উদ্দিন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মিলনায়তনে শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শার্শা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে এবং উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিশ্বনেত্রী হিসেবে আবির্ভুত হয়েছেন। তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান ও স্বপ্ন বাস্তবায়ন করেন। তাই শেখ হাসিনার আস্থাভাজন এমপি শেখ আফিল উদ্দিনের পাশে আছি, পাশে থাকবো।

ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের নেতারা।

শেখ আফিল উদ্দিন এমপি বলেন ‘প্রাচীন ও বৃহত্তম দল আওয়ামী লীগ পরিবারে নেতৃত্ব প্রত্যাশা থাকবেই। এ নিয়ে সামান্য ক্ষোভ অভিমান থাকা অস্বাভাবিক নয়। নেতাদের বিরুদ্ধেও অভিযোগ থাকতে পারে। কিন্তু, আমাদের মনে রাখতে হবে শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে হলে নৌকার জন্য কাজ করতে হবে।’

শেখ আফিল উদ্দিন এমপি তৃণমূল নেতাদের অভিযোগের প্রেক্ষিতে বলেন, ‘সব বিষয়েরই সমাধান হবে। তৃণমূলের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শার্শাকে এগিয়ে নেওয়ার কাজ করা হবে।’

শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, ‘গত প্রায় ১২ বছরে শেখ হাসিনা শার্শার মানুষের জন্যে অনেক কিছু করেছেন। এখন শার্শা বাসীর উচিত শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। জাতির ক্রান্তিকালে তৃণমূল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে। এর বিপরীত চিত্র কেউ দেখতে চায় না।’

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে দেন যশোর জেলার আ.লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ দৌলা অলোক সরদার, শার্শা উপজেলার আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদর সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

বাগআচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, শার্শার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উলাশী ইউপি চেয়ারম্যান আইনাল হক, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু, গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, পুটখালী ইউপি চেয়ারম্যান মাষ্টার হাদিউজ্জামান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, লক্ষনপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা খাতুন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী সহ শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ১৫ আগস্টের অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা