শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছয় ঘণ্টার চেষ্টায়ও খোঁজ মেলেনি রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে ডুবে যাওয়া ছাত্রের

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে নৌকা থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ কলেজ ছাত্রের প্রায় ছয় ঘণ্টা উদ্ধার তৎপরতা চলার পরও সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে সে ডুবে যায়।

খবর পেয়ে দুপুর একটার দিকে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বাঁওড়ে উদ্ধার কাজে নামেন। কিন্তু তারা কোনো সন্ধান দিতে না পারায় খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকেল তিনটা ৩৫ মিনিটের দিকে তিনজন ডুবুরি বাঁওড়ে নামেন। তাদের সাথে কাজ করছেন মণিরামপুর ইউনিটের আটজন ফায়ারম্যান।

বিকেল পাঁচটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কলেজছাত্রের সন্ধান মেলেনি।

শোয়েব হাসান যশোর সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি যশোরের আরবপুর এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে যশোরের একটি কোচিং সেন্টার থেকে ১৮ জন কলেজ শিক্ষার্থী রাজগঞ্জ বাজার-সংলগ্ন ঝাঁপা বাঁওড়ের পশ্চিমপাড়ে পিকনিকে আসেন। এরপর তারা সবাই জেলাপ্রশাসক ভাসমান সেতুর তীর হতে নৌকায় চড়ে বাঁওড় ভ্রমণে বের হন। নৌকাটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছুলে শোয়েব, তন্ময় ও রিয়াদ তিনবন্ধু সাঁতার কাটতে নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়েন। তাদের মধ্যে তন্ময় ও রিয়াদ তীরে উঠে আসলেও নিখোঁজ হন শোয়েব।

রাজগঞ্জ ক্যাম্পের এএসআই আজমল হোসেন বলেন, নিখোঁজ ছাত্রের সন্ধানে কাজ চলছে।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল আজিম বলেন, দুপুর একটার দিকে আমরা বাঁওড়ে উদ্ধার কাজে নেমেছি। ব্যর্থ হয়ে খুলনা থেকে আমাদের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তিনজন ডুবুরি বাঁওড়ে নেমেছেন এবং প্রায় ছয় ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে সন্ধান মেলেনি নিখোজ ছাত্র শোয়েব হাসানের। আজকের মত উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েবিস্তারিত পড়ুন

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে বিজিবির পাশাপাশি রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশেবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন
  • কেশবপুরের সাবেক স্বতন্ত্র এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার
  • শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ