শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বীর মুক্তিযোদ্ধা ইজ্জত আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা ইজ্জত আলী খাঁ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বেলা ১১টায় বুচতলা হাফিজিয়া মাদরাসা ময়দানে মরহুম মুক্তিযোদ্ধার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের উপস্থিতিতে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এসময় পুলিশের একদল সদস্য ও মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাগেছে- মুক্তিযোদ্ধা ইজ্জত আলী খাঁ দীর্ঘদিন ধরে হৃদরোগ জনিত কারণে অসুস্থ্য ছিলেন। সোমবার সকালে তার শারিরীক অবস্থার অবনতি হলে প্রথমে মণিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা ইজ্জত আলী খাঁর মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু