সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

সাতক্ষীরার কলারোয়ায় নানান আয়োজনের মধ্যে দিয়ে শ্রদ্ধা-ভালবাসায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৭মার্চ) এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সকালে ৮টায় উপজেলা সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জমান বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী শাহজাদা ও শাহনাজ নাজনীন খুকু, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম ও উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ শিক্ষক, ছাত্র ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এছাড় বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, থানার ওসি মীর খায়রুল কবির প্রমুখ।

দুপুরের বাদ জোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা জামে মসজিদে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ঈমান মাওলনা হাবিবুর রহমান।

এদিকে, অনুরূপভাবে কলারোয়া সরকারি কলেজে, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান যথাযোগ্য ভাবে দিবসটি উদযাপন করেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল